• গণমাধ্যম

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর এর সাঁথিয়া প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার (৬৮) কে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল দশটার দিকে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এর নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকাল আনুমানিক দশটার দিকে তিনি ভোটদানের উদ্দেশ্যে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এনসিপি নেতা বকুল হোসেন ও তার ছোট ভাই জাসাস নেতা মিজানুর রহমান ফুল এবং ঠান্ডু এর নেতৃত্বে ৮/১০জন সন্ত্রাসী আব্দুদ দাইন সরকারের উপর অতর্কিত হামলা চালায় এবং লাঞ্ছিত করে। হামলাকারীরা আব্দুদ দাইন সরকারকে কিল ঘুষি লাথি মারেন এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা আহত দাইন সরকারকে উদ্ধার করে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

অভিযুক্ত এনসিপি নেতা বকুল ও তার ভাই জাসাস নেতা ফুল সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের মোজাম্মেল হোসেন ওরফে মোজার ছেলে। আরেক অভিযুক্ত ঠান্টু খান মাহমুদপুর গ্রামের সিরাজ আলীর ছেলে।

অভিযুক্ত এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন বলেন, ৫ আগস্টের আগে সাঁথিয়া থিয়েটারের সভাপতি ছিলেন আব্দুদ দাইন সরকার। সে সময় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ছিল। ৫ আগস্টের পর তার কাছে সেই টাকা ফেরত চান মিজানুর রহমান ফুল সহ থিয়েটারের অন্যান্য সদস্যরা। কিন্তু তিনি সে টাকা ফেরত না দিয়ে তিনি পলাতক থেকে যান। এছাড়া একটি নারী ঘটিত বিষয় নিয়েও দ্বন্দ্ব ছিল দাইন ও ফুলের মধ্যে। এসব কারণে তার সাথে মিজানুর রহমান ফুল ও তার লোকজনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আমি বরং তাদের প্রতিহত করেছি, যাতে বিশৃঙ্খলা না হয়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে একজন জৈষ্ঠ সাংবাদিক এবং শিক্ষকের উপর প্রকাশ্য দিবালোকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ; ৮ পদে...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নি...

image

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

নিউজ ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্...

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...

image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

  • company_logo