• সমগ্র বাংলা

পাবনায় মাদক সংশ্লিষ্টতায় যুবদল নেতা আটক; থানা ঘেরাও নেতাকর্মীদের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবু (৪২) নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে আটক নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সোমবার (১৩ জুলাই) বিকেলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলা গেটের একটি দোকান থেকে যুবদল নেতা বাবুকে আটক করা হয়।

‎আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বে আছেন। এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

‎পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ ও তাকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেন দলীয় নেতাকর্মীরা।

‎পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির বিক্ষোভকারীদের সামনে ডোপ টেস্ট করার উদ্যোগ নেওয়া হলে পরিবারের সদস্যরা এতে অস্বীকৃতি জানায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারী নেতাকর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যান। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।

‎এসব বিষয়ে আটক যুবদল নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সুজানগর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদক-সংশ্লিষ্টতা থাকার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেষ্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় যুবদল নিবে না। আমরা নিজেরাই মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে পুলিশ তার গতিত চলবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পুলিশকে সহযোগিতা করব।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo