• সমগ্র বাংলা

নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামী ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই (সোমবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই  সভার আয়োজন করা হয়। নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলার শীর্ষ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের মহান চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দিবসটি সফল ও সার্থকভাবে উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত থেকে দিবসটির কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের সিইও আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল।

এছাড়াও গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা ও সাংবাদিক মোস্তফা কামাল।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নড়াইলে অত্যন্ত গৌরবোজ্জ্বল পরিবেশে দিবসটি পালন করা হবে এবং এর মূল চেতনাকে ধারণ করে জেলার প্রতিটি স্তরে কর্মসূচি বিস্তৃত করা হবে।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo