• আন্তর্জাতিক

ইরান বন্ধ করলেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত রয়েছে: ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করা হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বাণিজ্যিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ ঘোষণা করে। তবে এর কিছুক্ষণ পরই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আন্তর্জাতিক এই নৌপথ দিয়ে বৈধভাবে চলাচলকারী সব জাহাজের জন্য পথ উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক আছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ‘ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ করে না। এই নৌপথে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।’

সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রয়োজনীয় অবস্থানে মোতায়েন রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এ প্রণালিতে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক তেল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo