ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনা-৫ (সদর) আসনের এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস কে নিয়ে এনসিপি নেতা সরোয়ার তুষারের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহিলাদলের নেতাকর্মীরা।
পাবনা সদর উপজেলা মহিলাদলের উদ্যোগে রবিবার (১২ জুলাই) দুপুরে পাবনা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় হতে বের হয়ে আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে লতিফ টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মেহেরুন্নেছা শাজাহান, সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী ও ফারহানা পারভীন, যুগ্ন সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা, পাবনা সদর উপজেলা মহিলাদলের সভাপতি মোহছিনা খান সেতু, সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ রিমা।
বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এনসিপির যুগ্ন আহবায়ক সরওয়ার তুষার। তিনি না জেনে পাবনা সদর আসনের এমপি শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যাচার ও কুরূচিপূর্ন বক্তব্য দিয়েছেন। তুষারের বক্তব্য প্রত্যাহার করে নিঃশ্বর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে পাবনার মাটিতে এনসিপির রাজনীতিকে অবাঞ্চিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

মন্তব্য (০)