ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর অঞ্চলের আয়োজনে গণ মাধ্যমের প্রতিনিধিদের অংশ গ্রহনে আয়কর বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার সকালে আঞ্চলিক কর কমিশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে৷ এতে অংশ নেন বিভিন্ন প্রিণ্ট এবং ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্হানীয় প্রতিনিধিরা।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপ কর কমিশনার অনুপম দাশ। সভাপতিত্ব করেন কর কমিশনার হাফিজ আল আসাদ। তার বক্তব্যে উঠে আসে দিনাজপুরে কর আদায়ের পরিস্হিতি। তিনি জানান গেল অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে ( দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড়) কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬৫ কোটি টাকা। জুন পর্যন্ত আদায় হয়েছে ৬শত ১কোটি টাকা। খাতওয়ারী পরিধি বাড়ানো হলে কর আদায়ের পরিমান হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে। এজন্য গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানী প্রতিবেদন রচনার মাধ্যমে তুলে ধরার আহবান জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক : শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের মাল...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: উপজেলা প্রশ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কা...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবা...

মন্তব্য (০)