• সমগ্র বাংলা

নওগাঁয় রেকর্ড পরিমাণ বৃষ্টি, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত বুধবার মধ্যরাত থেকে আকাশের প্রচন্ড শব্দে বজ্রপাতসহ বিরামহীন ভারী বৃষ্টিপাত শুরু হয়। এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এমন বৈরী আবহাওয়ার মধ্যে জেলার রাণীনগর ও মান্দা উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে দুইজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। এদিন সকাল থেকে মধ্যাহ্ন সময়ের মধ্যে এমন মৃত্যুর ঘটনা ঘটে।

অপরদিকে বিরামহীন ভারী বৃষ্টিপাতের কারণে নওগাঁ শহরের প্রধান প্রধান স্থান ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে হাজার হাজার পথচারীদের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয়। এমন বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়। এদিকে হঠাৎ এমন ভারী বৃষ্টির কারণে নওগাঁর প্রধান দুটি নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি নতুন করে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে।  

বজ্রপাতে নিহতরা হলো রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) ও মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০) রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকাল নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মো: মিজানুর রহমান জানিয়েছেন গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নওগাঁয় ২৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এমন বৃষ্টিপাত আরো দু’এক দিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo