• সমগ্র বাংলা

দিনাজপুরে কারাবন্ধী এনসিপির ৫ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরে অপহরন এবং মুক্তিপণ দাবির মামলায় কারাবন্ধী এনসিপির ৫ জন  নেতার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সুন্দরপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে কর্মসূচি পালন করেন নারীসহ স্হানীয়রা।

এর আগে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আকলিমা বেগমের লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে দাবি করা হয়েছে, তাদের পারিবারিক অর্ধকোটি টাকা মূল্যের ৫০ শতক জমি সেটেলম্যান্ট অফিসে রেকর্ড ভুক্তির কাজ করে দেওয়ার জন্য ৭ লাখ ৬০ হাজার টাকা নিয়েছিল আব্দুস সামাদ। কাজ করতে ব্যর্থ হওয়ায় সেই টাকা ফেরতের জন্য চাপ দেওয়ার কারনে অপহরন এবং মুক্তিপণ দাবির মিথ্যা মামলায় এনসিপি নেতা আরিফ মুন, আজমির হোসেন, হাসিন ইশরাক মিমসহ ৫ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। কারাবন্দী নেতাদের মুক্তি দাবি করেছেন তারা।

মন্তব্য (০)





image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

১

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

২

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৩

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

image

পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

image

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৫

নিউজ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালী উপজে...

  • company_logo