ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কিছুক্ষণ আগে যোগাযোগ করেছে এবং তারা খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায়।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইসরাইলের
ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে অনেক আগ্রহী। তবে আমি জানি না, তারা আদৌ চুক্তির যোগ্য কি না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা চুক্তি মেনে চলবে কি না।’
এ সময় একজন সাংবাদিক জানতে চান, যদি ইরান সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে? জবাবে ট্রাম্প বলেন, ‘তারা কিছুটা অগোছালো এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’
ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পালটা আঘাত করবে।
তবে তিনি বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গভাবে আলোচনা আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এর আগে ট্রাম্প অভিযোগ করে বলেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনি ‘মোটেও সন্তুষ্ট নন’।
তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তিনি দেশটিকে গত প্রায় পাঁচ দশক ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র’ বলেও আখ্যা দেন।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।’
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কথিত ‘হত্যার তালিকা...
নিউজ ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হাম...
নিউজ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর আবারও তেলের বাজারে অস্বস্তি দেখা গেছে।...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের ভ্রমণকে আরও সহজ ও সাবলীল ক...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বে...

মন্তব্য (০)