• সমগ্র বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে ফের মাটি চাপায়া ৫ মাদ্রাসা ছাত্রী নিহত, মৃতের সংখ্যা বাড়ার আশংকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের  এ/৩ ব্লকে আবারও  বড় ধরনের  ভূমিধ্বস হয়েছে, পাহাড়ের মাটি খতিজাতুল মহিলা হেফজখানায়  উপর আছড়ে পড়ায় অনেক  শিক্ষার্থী ভেতরে আটকা পড়েছে, এ পর্যন্ত ৫ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। 

এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে ৫ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে  ৫ নং ক্যাম্পের এ-১১ ব্লকের হাসিম উল্লাহর মেয়ে  রাশিদা বেগম (১৩), ৩ নং ক্যাম্পের   এফ-১ ব্লকের আবদুস শুকুরের মেয়ে  উম্মে নেজাতুল (১৩) ও  উম্মে সালমা (১২) এবং ৫ নং

ক্যাম্পের এ-৮ ব্লকের মোহাম্মদ ইলিয়াছ এর মেয়ে উমাইসা বিবি (১৩) এর পরিচয় সনাক্ত করা হয়েছে। 

এ ছাড়া ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে  ৩ নং ক্যাম্পের আসরা (০৯), বেগম জান (১৫) ও ৫ নং ক্যাম্পের ফারেসা বিবি (১২) এর নাম জানা গেছে। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও এপিবিএনের পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বুধবার ( ৮ জুলাই) আড়াই টার সময়  ভারি বর্ষনে রোহিঙ্গা ক্যাম্পে  এই মারাত্নক দুর্ঘটনা ঘটে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  পান্না আক্তার জানিয়েছেন , এ পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানিয়েছেন, তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এর আগে গত ৬ জুলাই  উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুসহ ৮ জন  নিহত হয়েছেন। ক্যাম্পে বার বার পাহাড় ধ্বসের ঘটনায় রোহিঙ্গাদের বসবাস অনিরাপদ হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশীর বিরুদ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে কাপড় পৌঁ...

image

দিনাজপুরে মালিকানা নির্ধারনে বিচারাধীন জমি দখলের প্রতিবাদ...

দিনাজপুর প্রতিনিধি: মালিকানা নির্ধারনে আদালতে বিচারাধী জমি দ...

image

দিনাজপুরের নবাবগঞ্জে চলন্ত অটোরিক্সার ওপর গাছ উপড়ে পড়ে চা...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের কাঁচদহ  খালা...

image

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে...

image

তারেক খাঁনের মানবিকতায় ২০ বছর পর হুইলচেয়ার পেলেন গৌড় চ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জীবনের সবচে...

  • company_logo