• সমগ্র বাংলা

চাটমোহরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। 

উপজেলার পৌর সদরের জার্দিস মোড় এলাকায় অবস্থিত ফজলুল হক ওরফে শুকলালের চায়ের দোকানে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ মহরম হোসেন সুমন (২৪) নামের এক যুবককে আটক করে। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সুমন মধ্যশালিকা এলাকার রফিকুল ইসলাম কফুরের ছেলে এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুমনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আসামিকে বুধবার (৮ জুলাই) পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য (০)





image

শিবচরে পদ্মাপাড়ে দুর্যোগে জীবন যুদ্ধের মহড়া অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পদ্মা অববাহিকায় বন্য...

image

গ্রামীণ রাস্তার দুই পাশে ইট আর মাঝখানে মাটি, চরম ভোগান্তি...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর, সদর উপজেলা ও বগুড়ার আদমদীঘি...

image

ফরিদপুরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হত্যা, বাড়ি ঘরে হামলা লুটপাট ও ...

image

কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১

নিউজ ডেস্ক : কক্সবাজারে ভারি বর্ষণে এক রাতে চার স্থানে পাহাড়...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছ...

  • company_logo