ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করেছে।
বিবৃতিতে দাবি করা হয়, বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি একটি এমকিউ-৯ ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
তবে বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা কিংবা এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পালটা পদক্ষেপের হুমকির মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে।
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন এলাকায় বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র: গার্ডিয়ান
নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেন...
নিউজ ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর তেলের দাম ও...
নিউজ ডেস্ক : গাজায় চলমান যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দখ...
নিউজ ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র...
নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল...

মন্তব্য (০)