প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শাবল দিয়ে খুচিয়ে স্ত্রী কুলসুম বেগমকে হত্যায় অভিযুক্ত স্বামী মানিককে আটক করেছে স্হানীয় থানা পুলিশ । দিনগত (আজ মঙ্গলবার) রাত ৩টার দিকে ওই হত্যার ঘটনা ঘটে।
হত্যার শিকার কুলসুম বেগম (২৯) তিন সন্তানের জননী।
ফুলবাড়ী থানার ইনচার্জ আব্দুল লতিফ শাহ জানান, কুলসুমের স্বামী মানিক আগে কাপড়ের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো। কয়েক মাস ধরে কাজ বাদ দিয়ে সে বেকার অবস্থায় ছিল। পরিবারের ভোরন পোষন নিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডার জেরে গতকাল সোমবার দিনগত মধ্যরাত ৩টার দিকে স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে এবং খুচিয়ে স্ত্রীকে হত্যা করেছে সে। এব্যপারে কুলসুমের মা বাদীনি হয়ে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। আটক মানিককে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

মন্তব্য (০)