ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহি মা এবং সন্তান নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেল চালক গৃহকর্তা। অসুস্হ স্ত্রী সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাবার সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হতাহতের ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত ফাহিমা আক্তার (২৮) কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। ৩ বছর বয়সি তাদের শিশু পুত্রের নাস আব্দুল্লাহ।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদরের গড়েয়া এলাকায় জনৈক হোমিও চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য অসুস্হ স্ত্রী সন্তানকে মোটর সাইকেলে চড়িয়ে কাহারোলের গ্রামের বাড়ী মালগ্রাম থেকে আজ ভোরে রওয়ানা দিয়েছিলের নাজমুল হোসেন। পথিমধ্যে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের কবিরাজহাট পাঁচপীর মোড়ে মোটর সাইকেলটির পেছনে ধাক্কা দেয় মাছ বহনকারি একটি পিকআপ। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ওই পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে মর্মান্তিকভাবে মা-ছেলে নিহত হয়েছে। দুরে ছিটকে পড়ায় আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছে পরিবারের কর্তা। তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাস্তার কাজ তদারকির সময় অবৈধ লেনদে...

মন্তব্য (০)