• লিড নিউজ
  • আন্তর্জাতিক

খামেনির জানাজায় যোগ দিতে ইরাক যাচ্ছেন মাসুদ পেজেশকিয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার (৭ ‍জুলাই) ইরাক সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার (৮ জুলাই) ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় এ জানাজার আয়োজন করা হয়েছে। খবর প্রেস টিভির

এদিকে, ইরানজুড়ে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষ বিদায় জানাতে শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে।

রোববার (৫ জুলাই) ভোরে আয়াতুল্লাহ খামেনি, সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হুদা বাকেরি, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরদিন সোমবার (৬ জুলাই) লাখো মানুষের উপস্থিতিতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ তেহরানের আজাদি স্কয়ারের দিকে নিয়ে যাওয়া হয়।  এ সময় কালো পোশাক পরা শোকাহত মানুষ রাস্তার দুই পাশে ভিড় করেন। তারা বুক চাপড়ে শোক প্রকাশ করেন, ইরানের পতাকা ও খামেনির প্রতিকৃতি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

তেহরানে সোমবারের অনুষ্ঠান শেষে আজ মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান হবে। এরপর বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন।  দীর্ঘ চার মাস পর তার ও তার পরিবারের সদস্যদের জানাজা ও দাফনের কার্যক্রম চলছে। 

মন্তব্য (০)





image

ইরানের হামলার শঙ্কায় মার্কিন ঘাঁটি ইসরাইলে সরানোর প্রস্তাব

নিউজ ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থেকে ম...

image

সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি জাত...

image

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হ...

নিউজ ডেস্ক : ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম...

image

খামেনির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ইরাক

নিউজ ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খাম...

image

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুটি...

  • company_logo