• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান ছাড়া লেবাননে শান্তি সম্ভব নয়: গালিবাফ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান যদি স্থিতিশীল শক্তি হিসেবে ভূমিকা পালন না করে, তাহলে লেবাননে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (৫ জুলাই) তেহরানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মুহাম্মদ ফনেইশের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফনেইশ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন।

গালিবাফ বলেন, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাতের ফলে পশ্চিম এশিয়া অঞ্চলে, বিশেষ করে লেবাননে অস্থিরতা তৈরি হয়েছে। তার দাবি, এ ঘটনা প্রমাণ করে যে অঞ্চলে শান্তি কেবল ইরানের ভূমিকার মাধ্যমেই সম্ভব।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে (এমওইউ) স্পষ্টভাবে শর্ত নির্ধারণ করা হয়েছে, যাতে ইরান-সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগ্রাসন বন্ধ থাকে। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহও অন্তর্ভুক্ত।

গালিবাফ বলেন, আলোচনায় লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে, তিনি নিজেই সেই ইরানি আলোচক দলের নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে হিজবুল্লাহর ভূমিকা ‘ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা’ হিসেবে প্রমাণ করেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ‘অটুট ও গভীর’।

অন্যদিকে, হিজবুল্লাহ নেতা মুহাম্মদ ফনেই জানান, তার সংগঠন নিজেদের ইরানের ইসলামি বিপ্লবের অংশ হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহর সম্পর্ক সবসময়ই ভ্রাতৃত্বপূর্ণ এবং ধর্মীয় ও বিপ্লবী বন্ধনে আবদ্ধ।

ফনেইশ দাবি করেন, লেবাননের সাম্প্রতিক যুদ্ধবিরতি ইরানের হস্তক্ষেপের ফলেই সম্ভব হয়েছে। তার মতে, ভবিষ্যতেও একই পথে অগ্রসর হলে সংঘাতের অবসান ঘটতে পারে।

তথ্যসূত্র: প্রেস টিভি

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo