• সমগ্র বাংলা

চাটমোহরে ৩০ লিটার চোলাই মদসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে রবিবার (৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় মাদক ব্যবসায়ী মথুরাপুর ইউনিয়নের গোয়ালবাড়িয়া এলাকার নিখিল গমেজের ছেলে নুয়েল গমেজ (২৮) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। 

অভিযানের বিষয়টি টের পেয়ে নুয়েল গমেজের সহযোগী মথুরাপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫) পালিয়ে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, পাবনা জেলা পুলিশ সুপার এর সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। রবিবার ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশের একটি দল হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নুয়েল গোমেজকে আটক করে। এ সময় তার সহযোগী আলমগীর পালিয়ে গেলেও তাদের হেফাজতে থাকা ৩০ লিটার চোলাইমত উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আলমগীরকে আটকের চেষ্টা চলছে। জুয়া ও মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





  • company_logo