• সমগ্র বাংলা

চাটমোহরে ৪ জুয়ারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে রবিবার (৫ জুলাই) উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর এলাকা থেকে চার জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  অলিউর রহমান জানান, থানা পুলিশ ছাইকোলা ইউনিয়নের কানাইয়ের চর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত চাঁদ শেখের ছেলে সানোয়ার হোসেন (৫২), পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার কাঁছিকাটা এলাকার মৃত দুলাল সরদারের ছেলে বাবলু রহমান (৪৬), ছাইকোলা সরদারপাড়া এলাকার মৃত হোসেন প্রামানিকের ছেলে আক্কাস আলী (৬০) ও কানাইয়ের চর এলাকার মৃত রয়াজ প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৪৮) কে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আটককৃতদের আগামীকাল সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে। 

মন্তব্য (০)





image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্ট...

image

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের নেতৃত্বে সড়কজুড়ে গণ...

গাজীপুর প্রতিনিধি : "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাক...

image

চাটমোহরে ৩০ লিটার চোলাই মদসহ আটক ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

অতিবৃষ্টিতে পাহাড় ধ্বস: রোহিঙ্গা ক্যাম্পে নারী শিশু সহ ...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভা...

image

জামালপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, নিরাপত্তা চ...

জামালপুর প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্ম...

  • company_logo