প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্রাণহানি ঘটেছে৷ দুই জনের মধ্যে বীরগঞ্জের গোলাপবাগ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় রাজিউর রহমান রবি নামে চালক নিহত হয়েছে। খানসামায় পুকুরের পানিতে ডুবে মারা গেছেই দেড় বছর বয়সি এক শিশু। আজ রবিবার সকালে পৃথক ওই অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
সড়কে নিহত রাজিউর রহমান রবির পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ ভোরে ফজরের নামাজ পড়ে মোটর সাইকেল চালিয়ে গন্তব্যে যাবার সময় গোলাপগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সে। গুরুত্বর অবস্থান প্রথমে উপজেলা স্বাস্হ্য কেন্দ্র থেকে শহরের জিয়া ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌছানোর আগে পথিমধ্যে মারা যায় রাজিউর রহমান রবি। সে মাঝে মধ্যে ভারসাম্য হারানোর মত আচরন করতো বলে দাবি পরিবারের।
এদিকে খানসামা উপজেলায় পুকুরের পানিতে পড়ে প্রাণ হারিয়েছে দেড় বছর বয়সি এক শিশু।
জানা গেছে, আঙ্গারপাড়া ইউনিয়নের ধীরেনপাড়া গ্রামে বাড়ীর কাছে ব্র্যাক স্কুলে শিক্ষকতা করে শিশুটির মা। সকালে শিশুটিকে সঙ্গে নিয়ে স্কুলে যান তিনি। মায়ের অজান্তে শিশুটি স্কুল সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। খোজাখোজির এক পর্য্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পান পরিবারের সদস্যরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...
ফরিদপুর প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য ...
পাবনা প্রতিনিধি : মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভা...
ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পর...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার আলোচ...

মন্তব্য (০)