• সমগ্র বাংলা

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাংবাদিক মো. আমিনুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল ২০২৬-২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। নতুন পর্ষদে ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের বিশিষ্ট সাংবাদিক মো. আমিনুল ইসলাম।

শনিবার (৪ জুলাই) বিকেলে গাজীপুর ক্লাব লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত ক্লাবের প্রথম সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জাহাঙ্গীর কবীর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলাম-এর কাছে দায়িত্বভার অর্পণ করেন। অনুষ্ঠানে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট মজিবুর রহমান কাজল ছাড়াও বিভিন্ন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, ক্লাবের সদস্য এবং রোটারেক্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবগঠিত পরিচালনা পর্ষদে এইচ এম শওকম ওসমান সরকার সাধারণ সম্পাদক এবং মো. মাজহারুল কবির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন এই পর্ষদ আগামী এক বছর ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।

মো. আমিনুল ইসলাম গাজীপুরের একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি একাধিকবার গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্লাবের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আমিনুল ইসলাম বলেন, রোটারির মূলমন্ত্রকে ধারণ করে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও কার্যকর করতে তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

এদিকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

হাতিয়ায় বাবার নামে সারের ডিলারশিপ নিলেন কৃষি কর্মকর্তা

১

নিউজ ডেস্কঃ  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...

image

থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি

২

নিউজ ডেস্ক :  গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

৩

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

৪

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

  • company_logo