• সমগ্র বাংলা

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি ফকিরবাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা শিশু শাওন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা বলেন- পরকীয়া প্রেমের জন্য শিশু শাওনকে নৃশংসভাবে হত্যা করে তার নিজের মা মোছাঃ শ্রাবন্তী। আমরা এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্তসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিশুর শাওনের দাদা খাদেম আলী ফকির, দাদী মমেনা বেগম, শিশুর বাবা হুমায়ুন কবিরসহ এলাকাবাসীরা বক্তব্য দেন।

গত ২৮ জুন ভোর ৩টার দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে তাকে হত্যা করে বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি হেঁটে ভাবকি বাজারে পৌঁছালে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে বাড়িতে ফিরে যেতে বলা হলেও তিনি সেখানে না গিয়ে এক ইজিবাইক চালকের বাড়িতে গিয়ে ইজিবাইক ভাড়া করার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করে বাড়িতে নিয়ে যায়। ভোর হলে বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয়রা শ্রাবন্তী আক্তারকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেপ্তার করেন।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

image

টেকনাফ পৌর বিএনপির কমিটি গঠিত : রাজ্জাক আহবায়ক, এনাম সদস্...

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক...

image

মা‌নিকগ‌ঞ্জে গরম থেকে স্বস্তি পেতে গ্যাস কি‌নে বিস্ফোরণে ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া...

image

মাদক ব্যবসার প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গ্র...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মাদক ব্যবসা...

  • company_logo