• সমগ্র বাংলা

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের অধিকার সুরক্ষায় জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে পিতৃপরিচয়হীন শিশুরা মায়ের নাম এবং মর্যাদাপূর্ণ এলাকার ঠিকানা ব্যবহার করেই রাষ্ট্রীয় এই পরিচয়পত্র লাভ করতে পারবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে ফরিদপুর পৌরসভা হলরুমে আয়োজিত এক কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহম্মদ আব্দুল্লাহ এই তথ্য জানান। ‘দ্য ফ্রিডম ফান্ড’-এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘শাপলা মহিলা সংস্থা’ এই কর্মশালার আয়োজন করে।

"শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ" শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জেনারেল বলেন, "প্রতিটি শিশুর জন্ম সনদ তার রাষ্ট্রীয় পরিচয় বহন করে। যৌনপল্লী বা ছিন্নমূল পরিবেশে বেড়ে ওঠা শিশুরা শিশুশ্রম, বাল্যবিয়ে ও মানব পাচারের মতো মারাত্মক ঝুঁকিতে থাকে। এই শিশুদের আইনি সুরক্ষা দিতে জন্ম নিবন্ধন তাদের সুন্দর জীবনের চাবিকাঠি হিসেবে কাজ করবে।"

তিনি আরও বলেন, "যৌনপল্লীর পিতৃপরিচয়হীন শিশুদের জন্ম নিবন্ধন করা আগে বেশ জটিল ছিল, যার কারণে বহু আবেদন ঝুলে ছিল। কিন্তু এই সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার আইনগত প্রক্রিয়া সহজ করেছে। ফলে পরিচয়হীনতার যন্ত্রণা থেকে শিশুরা মুক্তি পাবে। অন্যথায় এরা অপরাধের পথে ধাবিত হওয়ার ঝুঁকিতে থাকত।"

কর্মশালায় জানানো হয়, জন্ম সনদের মাধ্যমে প্রান্তিক এই শিশুরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি নানা সুযোগ-সুবিধায় অগ্রাধিকার পাবে।

ফরিদপুর শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

কর্মশালায় মাঠপর্যায়ের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, বিশেষ এই উদ্যোগের আওতায় ফরিদপুরের দুটি যৌনপল্লীর শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রথম দফায় ৪৬ জন এবং দ্বিতীয় দফায় ১০ জন শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও ৮টি শিশুর নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক নারী ও শিশুদের আইনি পরিচয় নিশ্চিতকরণের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করা এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

এক্ষেত্রে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। কর্মশালা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের হাতে ডিজিটাল জন্মসনদ তুলে দেন।

মন্তব্য (০)





image

হাতিয়ায় বাবার নামে সারের ডিলারশিপ নিলেন কৃষি কর্মকর্তা

১

নিউজ ডেস্কঃ  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...

image

থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি

২

নিউজ ডেস্ক :  গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

৩

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

image

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক প...

৪

নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

image

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নি...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ...

  • company_logo