• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা(৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বন্দরের তালতলা এলাকায় ডোবাতে অর্ধগলিত মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। উদ্ধারের পর পরিবারের সদস্যরা মাছুমের মরদেহ সনাক্ত করেন। সে উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। 

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, সোমবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। এরপর থানায় জিডি করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার দাবি, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন মিলে তাকে মোটরসাইকেলে করে অপহরণের পর কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের স্বজনরা।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়। হত্যার সাথে জরিতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

image

নড়াইলের প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরো ২ আসামী গ্রে...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের বাঁশগ্রামের ‘মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী&rsq...

image

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যা...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিরলে কামদেবপুর সাহারানীপ...

  • company_logo