• সমগ্র বাংলা

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে এপারের সীমান্ত এলাকা কেঁপে উঠছে। বুধবার (১ জুলাই) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ শহরের বিপরীতে মংডু টাউনশীপ এর আশেপাশে দৃশ্যমান হয় আগুনের কুন্ডলী। এসময় ফাইটার বিমানের চলাচল ও চারটি বিস্ফোরণের বিকট শব্দে ওই সব সীমান্ত  এলাকার জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে । 

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে হোয়াইক্যং সীমান্তের বাড়িঘর কেঁপে ওঠে। এ পর্যন্ত অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজালাল ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু জানান, প্রায় এক বছর আগে হোয়াইক্যং সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। তখন সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটিয়েছেন। ওই সময় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশী এক শিশু প্রাণ হারায়। এখন আবারও নতুন করে হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইনে হামলা ও সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হ্নীলা মৌলভীবাজারের বাসিন্দা জেলে রহমত উল্লাহ বলেন,আজ বৃহস্পতিবার সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। দুপুরের দিকে মৌলভীবাজারের ওপারে রাখাইন সীমান্ত থেকে একের পর এক বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা যায়। আতঙ্কে মাছ ধরা বন্ধ করে দ্রুত ফিরে এসেছি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিজিবি সতর্ক অবস্থায় আছে। আমার দায়িত্বপূর্ণ এলাকা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে ।  তিনি সীমান্তে বসবাসকারী বাংলাদেশী জনগণকে আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করে চলাচল করারও আহ্বান জানান। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

  • company_logo