ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। তবে প্রথম দিনেই ২৯ জন পরীক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশের মতো কালীগঞ্জ উপজেলাতেও একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টিএম কামরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালীগঞ্জে এইচএসসির দুটি এবং আলিমের একটি মিলিয়ে মোট তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ১ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিল ১ হাজার ৩০৫ জন। অনুপস্থিত ছিল ২৯ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, প্রথম দিনের পরীক্ষা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...
বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ জারির ...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

মন্তব্য (০)