ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা প্রশাসকের কর্ম সম্পাদনে কমিটির ২০২৬-২৭ অর্থবছরের বিশেষ (বাজেট) সভা , পৌর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুন) বেলা ১২টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মঞ্জুরুল মোর্শেদ।
২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬কোটি ৬২লাখ ৯৯হাজার টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, গোপালপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সহ-সভাপতি বাবলু মিয়া, আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক ওপেল চৌধুরী, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, পৌর বিএনপির সেক্রেটারী চাঁনমিয়া, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমূখ।
এসময় পৌর এলাকার হোল্ডিং ট্যাক্স অযৌক্তিকভাবে না বাড়ানোর দাবি জানানো হয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের উন্নয়ন করার জোর দাবি জানানো হয়।
নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...
নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...
নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...
সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...
নিউজ ডেস্ক : কক্সবাজারের হোটেলে আবারও আগুন লেগেছে। এবার শহরের সুগন্ধা পয...

মন্তব্য (০)