• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংঘাতময় এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছে, যেকোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ বা যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এসএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রু পক্ষ সর্বদা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আলোচনার যেকোনো পর্যায়ে বা যেকোনো মুহূর্তে তারা উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে।

হোসেইন মোহেবি আরও জোর দিয়ে বলেন, শত্রু পক্ষ অতীতে যে ধরনের পদক্ষেপই নিয়েছে, ইরান তার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। ইরান তার অবস্থানে অনড় উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি শত্রু পক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে পূর্বের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ও কঠোর জবাব দেওয়া হবে। শত্রুর এমন আচরণকে স্বাভাবিক আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান তাদের এই শত্রুতামূলক প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo