ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরের ১০৩টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভা এলাকায় এবার ৩লাখ ৮৫ হাজার ২২১জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
বয়স ভেদে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের সবুজ রঙ্গের এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুকে খাওয়ানো হচ্ছে একটি করে লাল রঙ্গের ক্যাপসুল। আজ রবিবার সকালে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ক্যাম্পেইন।
এজন্য সারা জেলায় খোলা হয়েছে ২ হাজার ৬১৬টি কেন্দ্র। লক্ষ্যমাত্রা সফল করতে মাঠে কাজ করছেন স্বাস্হ্য বিভাগের চিকিৎসক স্বেচ্ছাসেবী ৫ হাজার ৮৪৪জন স্বাস্হ্য কর্মী।
প্রাকৃতিক ভাবে পাওয়া গেলেও শিশুদের ভিটামিন "এ" ক্যাসুপল খাওয়ানোয় গুরুত্ব সরকারসহ সংশ্লিষ্ট অভিভাবেরা।
সকালে দিনাজপুর পৌরসভায় ক্যাম্পেইন উদ্ভোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ গোলাম রাসুল রাখিসহ অন্যান্যরা।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রাম্য আধিপত্...
নিজস্ব প্রতিবেদক : প্রথম কর্মশালার সফলতার ধারাবাহিকতায় এভিয...
পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ ...

মন্তব্য (০)