ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে সাড়ে চৌদ্দ শত (১,৪৫০) বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ করা হয়েছে।
এসময় ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তবে আটককৃত পাচারকারীদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
(২৬ জুন) শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ হতে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর), এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ২টি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।
আটককৃত বোট দুটিতে তল্লাশি কালে 'এফবি ফাতেমা হোসনা' থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং 'এফবি নিঝু রাব্বি' থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।
আটককৃত ২১ ব্যক্তি, জব্দকৃত ২টি বোট এবং ১,৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

মন্তব্য (০)