• সমগ্র বাংলা

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র‌্যালী, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ড নারায়নপুর মহল্লায় এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিনসহ অনেকে।

কর্মসূচীতে অংশগ্রহনকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিনদিনের বেশি সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

image

শীতলক্ষ্যায় ‘রাক্ষুসে’ সাকার ফিশের দাপট জালভর্তি ক্ষতিকর ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

image

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ...

image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

  • company_logo