• সমগ্র বাংলা

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রানা গাজী (৩২)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সখিপুর এলাকার রহিম গাজীর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব জানায়,  শুক্রবার দিবাগত  গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় সাতক্ষীরা-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ এই স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং রানা গাজীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। রানা গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় গাছ চাপায় প্রাণ গেল মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখ...

১

পাবনা প্রতিনিধিঃ নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বী...

image

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে বিএনপির ধাওয়া, আটজনকে প...

২

নিউজ ডেস্কঃ   গাজীপুরের শ্রীপুরে মিছিল করার সময় কার্যক্রম নিষি...

image

হাতিয়ায় বাবার নামে সারের ডিলারশিপ নিলেন কৃষি কর্মকর্তা

৩

নিউজ ডেস্কঃ  নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে ...

image

থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি

৪

নিউজ ডেস্ক :  গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন ন...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

৫

সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরি...

  • company_logo