• সমগ্র বাংলা

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন কালীগঞ্জ-১ উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনে রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য শনিবার (২৭ জুন) কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেন।

কালীগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট ১১ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় পৌরসভা এলাকা, নোয়াপাড়া, খৈকরা, পৈলানপুর, বড়নগর, দূর্বাটি, দড়িপাড়া, বক্তারপুর, মোহনী, দাড়কাভাঙ্গা, পিপুলিয়া, শিমুলিয়া, বেলদী, দক্ষিণসোম, উত্তরসোমসহ আশপাশের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিস জানিয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের অংশ হিসেবে এ সাময়িক বিদ্যুৎ বিরতি দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি জনসাধারণের অবগতির জন্য প্রচারের অনুরোধও জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

image

জাতীয় শিক্ষা সপ্তাহ সনদ ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা জাতীয় শিক্ষা সপ্তা...

  • company_logo