প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে " সচেতনতাই মুক্তি মাদকমুক্ত সমাজই শক্তি" শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বিকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তব্য দেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ভাবনার পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, বন্ধুসভার বন্ধু মুকিত হায়দার, দীপু রায় এবং শবনম মোস্তারিসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘গত কয়েক বছর ধরে জেলায় মাদক বিক্রেতা ও মাদক ব্যবসায়ীর সংখ্যা কয়েকগুন বেড়েছে। মদ-গাজা-ফেনসিডিলের পাশাপাশি ভয়াবহ ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়ছে কিশোর-তরুণ-যুবকরা। সাম্প্রতিক সময়ে মাদক বিক্রি ও সেবনকারী হিসেবে নারীদের সংখ্যাও বেড়েছে, যা দৃশ্যমান। এই মাদকের ভয়াবহতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা।
তারা বলেন, বর্তমানে জেলায় দুই হাজারের বেশী মাদক বিক্রেতা রয়েছেন। ১৪২ কিলোমিটার ভারতীয় সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে অন্তত আড়াই শতাধিক রুট মাদক পাচারের নিরাপদ স্থান হয়ে উঠেছে। এসব মাদকসেবী ও ব্যবসায়ী তৃণমূল পর্য্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের মদদে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
চট্টগ্রাম প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা জাতীয় শিক্ষা সপ্তা...
ঝিনাইদহ প্রতিনিধি: আন্তর্জাতিক মা...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী না...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা বিস্তার, ...

মন্তব্য (০)