• সমগ্র বাংলা

ফরিদপুরে গবাদি পশু ও সনদ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, গত ১৭ বছরে দেশ অনেক পিছিয়ে পড়েছে, দেশকে এগিয়ে নিতে, সকলকে কাজ করতে হবে।  জাতি হিসেবে মাথা উচু করে বাঁচতে হবে। আমরা যদি কাজ না করি তবে দেশ এগিয়ে যেতে পারবে না। 

ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শুক্রবার ১৫৬ জন উপকারভোগীর মাঝে গবাদি পশু বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র প্রদানকালে তিনি আরো বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ- উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা 'নারী উন্নয়ন ফোরাম' এর চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সহকারি পরিচালক মোঃ আব্দুল জব্বার, নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

“তরুণদের বুক পকেটে মাদকের বিষ নয়, থাকবে সম্ভাবনাময় স্বপ্ন...

ঝিনাইদহ প্রতিনিধি: আন্তর্জাতিক মা...

image

কালীগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচি: বিতরণ হলো ১৫৭ সাইকেল, ১...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা বিস্তার, ...

image

বগুড়ায় সায়েম ট্রাভেলস'র হাজী সম্মেলন: ২৬শে সেপ্টেম্বর শেষ...

বগুড়া প্রতিনিধিঃ আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ কে সামনে ...

image

‎পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএন...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাব...

image

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচার...

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

  • company_logo