ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শিক্ষা বিস্তার, প্রযুক্তিনির্ভর পাঠদান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একদিনে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে মাধ্যমিক পর্যায়ের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫৭টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮০ জন ছাত্র এবং ৭৭ জন ছাত্রী সাইকেল পেয়েছে।
পাশাপাশি দুস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৫০টি সেলাই মেশিনও বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ কর্মসূচির আওতায় উপজেলার ৯৩টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ইন্টারেকটিভ ডিজিটাল স্মার্ট বোর্ড, বিশুদ্ধ পানির ফিল্টার, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন উপকরণ হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এসব উপকরণ শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১০টি পরিবারের মাঝে দুটি করে ছাগল, ১০ কেজি করে প্রাণিখাদ্য এবং ছাগল পালনের জন্য প্রয়োজনীয় গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়। এটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান।
কর্মসূচিগুলো বাস্তবায়ন করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং নাগরী, বক্তারপুর, বাহাদুরসাদী, জামালপুর ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদ।
কর্মসূচিগুলোতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লীমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধি করা। এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নভিত্তিক এ কর্মসূচিগুলো উপকারভোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করবে।
ঝিনাইদহ প্রতিনিধি: আন্তর্জাতিক মা...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী না...
বগুড়া প্রতিনিধিঃ আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ কে সামনে ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাব...
বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

মন্তব্য (০)