ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::"বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্যা,নতুন প্রতিবন্ধকতা,উদ্ভাবনী সমাধান" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে লালমনিরহাটের মিশনমোড়ে মাদকবিরোধী বন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালি ও মাদকবিরোধী বন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মুহ:রাশেদুল হক প্রধান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লালমনিরহাট জেলার সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা বেগম,সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।এ সময় রচনা, চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাব...
বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...
পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সম...
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

মন্তব্য (০)