• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ‘শতভাগ নিশ্চিতভাবে’ পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন ‘শক্তিশালী অবস্থান’ থেকে তেহরানের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। 

ট্রাম্প আরও বলেন, কৌশলগত হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে। 

তার দাবি, গত ২৩ জুন এই নৌপথ দিয়ে রেকর্ড ১ কোটি ৯০ লাখ ব্যারেল তেল পরিবহণ করা হয়েছে।

তিনি জানান, ইরানের জন্য অবমুক্ত করা কিছু অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা কেনা হবে। একই সঙ্গে তিনি পুনরায় দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতার ওপর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

ট্রাম্প বলেন, ‘ইরান আমাদের সঙ্গে একটি চুক্তি করতে খুবই আগ্রহী। আমার মনে হয়, আমরা তাদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারব।’

তবে সংঘাতের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে—এমন সংবাদকে তিনি ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo