• সমগ্র বাংলা

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে  ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রজেক্টের উদ্যোগে এবং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের সাতকুড়া দক্ষিণপাড়া নারী উৎপাদক দল -৩ এর ৩০ জন এবং সাতকুড়া  পশ্চিমপাড়া নারী উৎপাদক দলের ৩০ জন সদস্য ও ননকোর পিজির ১৫ জন সদস্য, মোট ৭৫ জন  সদস্যকে আমের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে  “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন (GESMIN) প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মো: মাসুদ রানা।

উপস্থিত সদস্যরা এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সদস্যরা নিজের অর্থায়নে আরো দুইটি করে বৃক্ষ লাগানোর সম্মতি প্রকাশ করেন।

ফলজ বৃক্ষ বিতরন অনুষ্ঠানে সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর মো: শাহীন ইসলাম।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের GESMIN প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

image

মোবাইল আসক্তি কমাতে মা‌নিকগ‌ঞ্জে শিশু‌দের নি‌য়ে খুদে ফুটব...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মোবাইল ছেড়ে খেলা ধরি,...

image

যশোরের শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্...

  • company_logo