• সমগ্র বাংলা

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদর জোনের নতুন অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম। জনস্বার্থে জারিকৃত এক অফিস আদেশে তাকে অবিলম্বে এই পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো: নজরুল ইসলাম (পিপিএম) স্বাক্ষরিত এক আদেশে এই নতুন নিয়োগ দেওয়া হয়। একই আদেশে ডিবি’র বিদায়ী ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিবি হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ডিবি পুলিশের প্রশাসনিক চেইন অব কমান্ড ও কার্যক্রম গতিশীল রাখতে দ্রুততম সময়ে নতুন এই নিয়োগ ও বদলি কার্যক্রম সম্পন্ন করে জেলা পুলিশ প্রশাসন। নবনিযুক্ত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইতোমধ্যেই তার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।

মন্তব্য (০)





image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

image

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নারায়ণগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা ...

  • company_logo