ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম গ্রেপ্তারের একদিন পর কারাগারে মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগারে নেওয়ার কিছু সময় পর থেকেই তিনি অসুস্থতা অনুভব করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে নিয়ম অনুযায়ী দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্দীর মৃত্যুর ঘটনায় নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে নুরুল আলমের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত...

মন্তব্য (০)