• লিড নিউজ
  • আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা নিয়ে উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য।

বুধবার (২৪ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে ইরান ছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ছিল এই তিনটি উপসাগরীয় রাষ্ট্র। ফলে সেখানে এখনো নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুবিও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। সফরে তিনি উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। তিনি তাদের বোঝাবেন—নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে।

ইরানের হামলার সময় এসব দেশে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন কোথায় ছিল। সেই উদ্বেগ দূর করাও রুবিওর সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

বাহরাইনে অবস্থানকালে তিনি গালফ কোপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে তিনি ইরানের সঙ্গে হওয়া চুক্তির সুফল তুলে ধরবেন এবং উপসাগরীয় দেশগুলোকে এর পক্ষে আস্থাশীল করার চেষ্টা করবেন।

তবে ওয়াশিংটনের কিছু সূত্রের দাবি, রুবিও ব্যক্তিগতভাবে এই চুক্তিকে খুব ভালো চুক্তি মনে করেন না। যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এ বিষয়ে রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

মন্তব্য (০)





image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

১

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৩

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৪

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

৫

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

  • company_logo