ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ ফল মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফল প্রদর্শন করা হয়। কৃষক এবং শিক্ষার্থীরা মেলা প্রদর্শিত দেশীয় প্রজাতির ফল ও তার পুষ্টি উপাদান সম্পর্কে ধারনা লাভ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তা শৌয়ব রহমান, তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, মানুষের মাঝে দেশি প্রজাতির ফল চাষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ফল মেলার আয়োজন। তিনদিন ব্যাপি আয়োজনের সমাপনী হবে আগামী বৃহস্পতিবার।
ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নিষিদ্ধ ঘো...
ফরিদপুর প্রতিনিধি : সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ...
গাইবান্ধা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ...
ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়...

মন্তব্য (০)