ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গতকাল রোববার (২১ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস দল বোয়ালমারী থানার ডোবরা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বঙ্গেশ্বরদী তালতলা এলাকার ইসরাইলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শফিকুলের অবস্থান নিশ্চিত করে ডোবরা এলাকায় অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি দায়ের করা একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নং-৭২) আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া একই বছরের ৯ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা অপর একটি ডাকাতির মামলায় (মামলা নং-০৮) তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুটি মামলায় তার মোট ১০ বছরের সাজা হয়েছিল।
সোমবার ( ২২ জুন) র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শফিকুল স্বীকার করেছে যে, সে সাজার রায় হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...
ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...
পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহি...

মন্তব্য (০)