ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিকেজি ৫টাকা নির্ধারনের দাবিতে আজ রবিবার (দুপুরের দিকে) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক কৃষাণীরা। কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক নেতা ইমতিয়াজ আহমেদ এবং গোলাম ইসকান্দরসহ অন্যান্যরা।
কৃষকদের অভিযোগ, এবার আলু আবাদে তাদের খরচ গুনতে হয়েছে ১২ থেকে ১৪ টাকা হারে। আগাম বৃষ্টিতে জমিতেই নষ্ট হয়েছে অনেকের ফসল আলু। তার উপর কোল্ড ষ্টোরে আলু সংরক্ষণে আগের বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুন ভাড়া বাড়ানো হয়েছে। দুবছর আগে প্রতিকেজি আলুর জন্য ভাড়া নেওয়া হত ৫ টাকারও কমে। এবার সেই ভাড়া আদায় করা হচ্ছে প্রতিকেজি ৮টাকা করে। এছাড়াও আলু সংরক্ষণের ৬০/ ৬৫ টাকা দামের বস্তার বাড়িয়ে নেওয়া হয়েছে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত।কৃষকদের উপর চাপানো বাড়তি ভাড়া কমানোর দাবিতে আজ একই সময়ে দেশজুড়ে কর্মসূচি পালন করেছেন কৃষক কৃষাণীরা। ভাড়া কমানোর দাবি পুরন করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

মন্তব্য (০)