• সমগ্র বাংলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা–সহযোগিতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Collaborative Research beyond Discipline: Local Experience- Global Impacts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমি আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থবহ আলোচনা হবে এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আপনাদের একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি কর্মসূচিতে স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আলিম আল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...

image

কালীগঞ্জে আড়াই বছরের শিশুহত্যায় কিশোরীর চাঞ্চল্যকর স্বীকা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...

image

সাটু‌রিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নি...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষত...

image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

  • company_logo