• সমগ্র বাংলা

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শারীরিকভাবে অসুস্থ সমিতির সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে প্রধান অতিথি হিসেবে সহায়তা প্রাপ্ত দুই সদস্যের হাতে আর্থিক অনুদান তুলে দেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি কে এম খায়রুল বাশার।
সমিতির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার মালিক সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান। বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ নিজামুল হক, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, ধর্মীয় সম্পাদক ফয়জার রহমান, সদস্য লাইজু খান প্রমুখ।


আর্থিক অনুদান প্রদান প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরফান বলেন, গত মে মাসে প্রতিষ্ঠিত তাদের সমিতিতে বর্তমানে ৬৪ জন আড়ৎদার রয়েছে। তাদের প্রতিশ্রুতি ছিল তাদের পথ চলায় তারা সর্বদা সদস্য বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন। যার ধারাবাহিকতায় এই স্বল্প সময়ের মাঝেই গত ঈদুল আযহায় পশু কোরবানির মাধ্যমে সদস্যদের মাঝে গোস্ত বিতরণ, সমিতির সদস্যদের কণ্যা বিবাহে সহযোগিতা প্রদান, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সমিতির দুই জন সদস্য আবু সুফিয়ান শ্যামল এবং স্বাধীন আহম্মেদ দুজনেই কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন। তাই তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সমিতির পক্ষ থেকে প্রাথমিকভাবে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ব্যবসায়িক সমৃদ্ধি বৃদ্ধির পাশাপাশি একে অপরের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo