• সমগ্র বাংলা

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে “ক্যাম্পে শান্তির জন্য ম্যারাথন”-এর মাধ্যমে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আশা, শান্তি ও সংহতির এক সম্মিলিত যাত্রার উন্মোচন ঘটে। ২০ জুন শনিবার  ইউএনএইচসিআর-এর সহযোগিতায় কোডেক-এর ইপিআরসি প্রজেক্ট  সর্বপ্রথম এই ম্যারাথন এর আয়োজন করেছে। 

ম্যারাথনটি উদ্বোধন করেন ১৬ এপিবিএন-এর পুলিশ সুপার  মো. শাহদাত হোসেন। তিনি জানান "এই যুগান্তকারী উদ্যোগটি সকলের জন্য একটি অধিকতর শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অংশীদারিত্ব, সহনশীলতা এবং সামাজিক চেতনার শক্তিকে প্রতিফলিত করে।"

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন), মানবিক কর্মী, এপিবিএন কর্মী এবং সরকারি প্রতিনিধি সহ ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী শান্তি, অন্তর্ভুক্তি, মর্যাদা এবং সহাবস্থানের এক শক্তিশালী ম্যারাথন প্রদর্শনীতে একত্রিত হয়েছিলেন। 

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৪, ২৬,২৭,  নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পকে সংযোগকারী ৬ কিলোমিটারের ম্যারাথন পথটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের এক শক্তিশালী বার্তা বহন করেছে। 

নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শিক্ষার্থীদের উষ্ণ ও উৎসাহপূর্ণ অভ্যর্থনা এই আয়োজনটিকে আরও অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় করে তুলেছে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অতিরিক্ত আরআরআরসি নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি শরণার্থী ও অসহায় জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা এবং কল্যাণ রক্ষায় আমাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo