• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেছেন তিনি।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা প্রদান করেছে।

ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।

ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।’

তিনি আরও দাবি করেন, ইসরাইল তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।  এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য (০)





image

এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস...

নিউজ ডেস্ক : যুদ্ধ শুরুর পর সম্প্রতি মস্কোতে সবচেয়ে বড় ও ভয়া...

image

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নিউজ ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জ...

image

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা, নি...

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (...

image

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

নিউজ ডেস্ক : আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকার...

image

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খ...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মার...

  • company_logo