• লিড নিউজ
  • রাজনীতি

হাজার জাতের খোটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জসহ সারা দেশের চিহ্নিত চাদাঁবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই। আবার তারাই আমাদের খোটা দেয়। হাজার জাতের খোটা। আমরা নাকি কোথায় জান্নাতের টিকিট বিক্রি করেছি।

শুক্রবার (১৯ জুন) দুপুর জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, এই সমাবেশে আসার আগে নারায়ণগঞ্জের ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কিছুক্ষণের জন্য বসেছিলাম। কি যেন একটা আতঙ্ক তাদের মধ্যে তাড়া করে বেড়াচ্ছে। তাদের চোখের ভাষা বোঝা যায়। কিন্তু ঠোঁটের ভাসা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন নিরবতা ভেঙে বলেই ফেললেন, আমরা ভালো নেই। এই চাদাঁবাজরা ভালো থাকতে দিচ্ছে না। 

বিরোধীদলীয় নেতা বলেন, এই চাদাঁবাজরা কোন দলের নারায়ণগঞ্জবাসী আপনারা চিনেন তো? দলের নেতা বলবে, আমরা দুর্নীতির টুটি চেপে ধরবো। আর ঘরে ঘরে চাদাঁবাজদের লেলিয়ে দেবেন।

উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কি কোথাও কোনো জান্নাতের টিকেট বিক্রি করেছেন? আপনাদের কাছে কি কেউ জন্নাতের টিকিট বিক্রি করেছে? আপনারা কেউ বিক্রি করেন নাই। আপনাদের কাছেও কেউ বিক্রি করে নাই। জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে, যারা ইলেকশনের সময় গিয়ে বলেছে, এই মার্কায় ভোট দিলে জান্নাত পাবেন। সেই ভিডিওগুলো কি হারিয়ে গেছে? কারা বিক্রি করেছেন, যারা বলেছে অমুক নেতার নাম ১শ বার জপলে আপনি জান্নাতে যাবেন, তমুক নেতার নাম বলার আগে অজু করা লাগবে। 

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমির মো. আবদুল জব্বারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ অন্যরা।  

পরে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে ২৭টি ওয়ার্ডে জামায়াত ইসলামীর কাউন্সিলর প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা দেন।

মন্তব্য (০)





image

রাশেদ খাঁনের পোস্ট : খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বি...

নিউজ ডেস্ক : খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামা...

image

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে...

image

‘গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে ...

নিউজ ডেস্ক : ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপ...

image

হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মা...

নিউজ ডেস্ক : হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের নির্বা...

image

‎বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সংসদে প্রস্তা...

  • company_logo