• সমগ্র বাংলা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহত গিয়াস উদ্দিন শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি চরভদ্রাসন সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান গিয়াস উদ্দিন শিকদার। আল-জউফ এলাকায় তিনি একজন মালিকের কৃষি ফার্মে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গিয়াস উদ্দিনের ভাই শাহিনুজ্জামান শিকদার (৪৬) বলেন, ‘গতকাল বিকেলে হঠাৎ আমরা খবর পাই, ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে আমরা এখন দিশাহারা। তাঁর স্ত্রী ও সন্তানেরা আহাজারি করছেন। লাশ দেশে ফিরিয়ে আনার জন্য আমরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’

চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আজাদ খান বলেন, ‘গিয়াস উদ্দিন শিকদার ছিলেন একজন অমায়িক মানুষ। তিনি মানুষের সেবায় কাজ করেছেন। বিদেশের মাটিতে তাঁর এই মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, এসব ক্ষেত্রে সাধারণত কোম্পানি মরদেহ দেশে পাঠানোসহ অন্যান্য সহায়তা প্রদান করে থাকে। লাশ দেশে আসার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে। তবুও যদি কোনো কারণে বিদেশের কোম্পানি লাশ দেশে আনার জন্য সহায়তা দিতে না চায়, তাহলে পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে ওই প্রবাসীর মরদেহ বাড়িতে এনে দেওয়াসহ সার্বিক সহযোগিতা বাংলাদেশ সরকার করবে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo